আসসালামু আলাইকুম
উত্তর ০১
আপনি কোনো স্পেসিফিক কাজ (গ্রাফিক্স ডিজাইন/গেমিং/ভিডিও এডিটিং) করার জন্য পিসি নিতে চাইলে রেডি বিল্ড পিসি কেনার চেয়ে নিজের প্রয়োজন মতো কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করাই বেটার হবে। পিসি বিল্ড করা বা কেনার পূর্বে কিছু বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া উচিতঃ
- কি কাজে ক্রয় করছেনঃপ্রয়োজনের উপর নির্ভর করে প্রয়োজনীয় কম্পোনেন্ট সংগ্রহ করুক বা সেরকম ফিচার দেখে পিসি ক্রয় করুন।
- বাজেটঃফিচারে গুরুত্ব দেওয়ার সময় বাজেট অবশ্যই মাথায় রাখবেন।পিসি কোয়ালিটির শেষ নেই। আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী পিসি খুজুন।
- মনিটরঃকাজের ধরণের উপর মনিটর নির্ভর করছে।গেমিং/ গ্রাফিক্সের কাজ করলে অবশ্যই ভালো মানের মনিটর কিনতে হবে। নরমাল কাজের জন্য যেকোন মনিটরেই কাজ চলবে।
- পাওয়ার সাপ্লাইঃ পাওয়ার সাপ্লাইয়ের উপর অধিক গুরুত্ব দিবেন। সস্তা বা নিম্নমানে পাওয়ার সাপ্লাই ব্যবহারে পিসির সমস্যা হতে পারে।
- ভবিষ্যৎ ভাবুনঃ পিসি ভবিষ্যতে আপডেটের ক্ষেত্রে স্কোপ গুলা জেনে নিবেন। যেমন আপনার বাজেট সমস্যায় গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি ক্রয় করলেন কিন্তু ভবিষ্যতে যাতে ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন সেজন্য মাদারবোর্ড যত্ন সহকারে নির্ধারণ করবেন।
- কুলিং সিস্টেমঃ আপনি যত নিম্ন/উচ্চ মানের পিসিই কিনুন না কেন, কুলিং সিস্টম ভালো না হলে প্রোডাক্টিভ কাজ করে ফিল পাবেন না। অধিক হিট হওয়ার ফলে পিসির কার্য ক্ষমতাও হ্রাস পায়।তাআ কুলিং সিস্টেম গুরুত্ব দিবেন
- উত্তর ০২
এখন কম্পিউটার বা ল্যাপটপ আপগ্রেড করা মানে অধিকাংশ লোক প্রথমেই বোঝেন র্যাম আপগ্রেড করা, গ্রাফিক্স কার্ড আপগ্রেড করা, বা এসএসডি লাগানো। এগুলো প্রয়োজনে খুব গুরুত্বপূর্ণ আপগ্রেড, নিঃসন্দেহে- বিশেষ করে শেষেরটা। কিন্তু অনেক সময় একান্ত প্রয়োজন না থাকলেও শুধু আপডেটেড থাকার জন্য প্রচুর খরচ করে ডেস্কটপের বিভিন্ন অংশ আপগ্রেড করতে থাকেন।
একটা ল্যাপটপ বা ডেস্কটপ আপগ্রেড করার সময় অনেকেই ভাবেন না একটা অতিরিক্ত মনিটর জীবন কতটা সহজ করে তোলে বা কতটা স্বাচ্ছন্দ্য দেয়! এবং অপেক্ষাকৃত কম খরচে (₹৪,০০০ - ₹৫,০০০ থেকে শুরু করে) কতটা অতিরিক্ত সুবিধা পাওয়া যায়!
কেউ আমাকে কোন আপগ্রেডের পরামর্শ চাইলে আমি তাকে জিজ্ঞেস করি যে তার এখনই মেমোরি, জিপিইউ বা স্টোরেজ বাড়ানোর কোন আশু প্রয়োজন আছে কি না। যদি না থাকে, আমি লোকজনকে একটা অতিরিক্ত মনিটর কেনার ব্ল্যাঙ্কেট পরামর্শ দিই- তা ₹৪,০০০ -এর কোনো শুরুর দিকের মনিটর বা কার্ভড ওএলইডি যা-ই হোক। এটা হস্টেল, মেসে একটু অসিবিধার, তবে অনেকে ম্যানেজ করেও নেয়।
আর আপনি প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার, বা গেমার যা-ই হোন না কেন, বা নেহাতই টিভি-সিরিজ বা মুভি রসিক, একটা অতিরিক্ত মনিটর আপনাকে অনেক বেশি সুবিধা ও স্বাচ্ছন্দ্য দেবে।
যাই হোক, আমি প্রথমেই 'দ্বিতীয় মনিটর' বলার কারণ হল- আমার চেনাশোনা এখন অনেকেই বাড়ি থেকে কাজ করছেন এবং দেদার দ্বিতীয় মনিটর কিনছেন।
এই উত্তরটা বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে লিখছি। তবে এটা প্রথম মনিটর কেনার ক্ষেত্রে, 'স্বাভাবিক' পরিস্থিতিতে মনিটর কেনার ক্ষেত্রেও কিছু সাহায্য করতে পারবে।
- উত্তর ০৩
মনিটর কেনার ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখবেন-
- মনিটরের ধরণ- আইপিএস না টিএন প্যানেলঃ টিএনপ্যানেল মনিটর গেম খেলার জন্য খুব ভালো। এর রিফ্রেশ রেট অনেক বেশি থাকে, এবং যাঁরা খুব সিরিয়াসলি গেমিং করেন, এটা তাঁদের জন্য একমাত্র পছন্দ। তবে এতে আইপিএস মনিটরের মতো অত সুন্দর ছবি রেন্ডার হয় না, এবং ভিউইং অ্যাঙ্গেল অত ওয়াইড না। আইপিএস মনিটর কিনলে আপনি খুব সুন্দর ছবি দেখতে পাবেন, এবং কয়েকজন মিলে একসঙ্গে সিরিজ বা মুভি দেখার জন্য দারুণ কাজে দেবে। এমনকী যারা মুখ্যত ভিজুয়ালি আকর্ষক গেম খেলেন, যেমন- রেড ডেড রিডেম্পশান ২, বা স্কাইরিম, তাঁরাও টিএন প্যানেলের থেকে আইপিএসকে বেশি প্রাধান্য দেন- গেমের সৌন্দর্য উপভোগের জন্য। অর্থাৎ আপনি যদি খুব সিরিয়াসলি কম্পিটিটিভ গেমিং না করেন, টিএন প্যানেল নেওয়ার কোন উপযোগীতা দেখিনা। গ্রাফিক্স ডিজাইনাররা সবাই আইপিএস ডিসপ্লে ব্যবহার করেন।
- পোর্টের ধরণ ও সংখ্যাঃ এখন এইচডিএমআই পোর্টটাই সর্বত্র থাকে। তাই দেখে নেবেন আপনার মনিটরে এইচডিএমআই পোর্ট আছে কি না। আর আপনি যদি পুরনো ডেস্কটপের নতুন মনিটর কেনেন, তাহলে আপনার আউটপুটটা ভিজিএ থাকলে ভিজিএ পোর্টযুক্ত মনিটর কিনতে হবে। অনেক নতুন হাই-এন্ড ল্যাপটপে এখন থান্ডারবোল্ট পোর্ট দিচ্ছে, সেটাও খেয়াল করবেন। মোটকথা, আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা গেমিং কনসোলের আউটপুটের কথা মাথায় রেখে মনিটর কিনুন।
- মনিটরের রেজোলিউশনঃ এখন ১৯২০-১০৮০ মনিটরেরই চল সবচেয়ে বেশি। এতে করে প্রোগ্রামিং এর কাজ যথেষ্টর বেশি হয়। তবে রেজোলিউশন যত ভালো হবে, আপনার ভিডিও দেখার গেম খেলার অভিজ্ঞতা তত বেশি ভালো হবে। তবে আপনার জিপিইউ যদি ৪কে ভিডিও রেন্ডার না করতে পারে, তাহলে ৪কে মনিটর নিয়ে গেম খেলতে পারবেন না, তবে আধুনিক মাদারবোর্ড, সিপিইউ নেটিভ ভাবে, বা স্ট্রিমিং সার্ভিসের ৪কে ভিডিও বেশ ভালো ভাবে চালিয়ে দেয়। এটা আপনার পকেটের উপরও নির্ভর করছে। যত উঁচুতে যেতে পারবেন, তত ভালো। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হোন, আপনি আমার থেকে ভালো জানবেন আপনার কোন রেজোলিউশনের মনিটর লাগবে।

0 Comments